২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি| ভোর ৫:৩১| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

মোহনপুরে বীজ আলুর সংকট নিরসনে জরুরি সভা

রাজশাহী প্রতিনিধি:
  • Update Time : রবিবার, নভেম্বর ১৭, ২০২৪,
  • 77 Time View

রাজশাহীর মোহনপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বীজ আলুর সংকট নিরসন করে প্রকৃত আলু চাষীদের বীজ আলু প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করতে এক জরুরী আলোচনা সভা করা হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) বিকালে মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দিকার সভাপতিত্বে তার নিজ কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, মোহনপুর উপজেলা কৃষি অফিসার কামরুল ইমলাম, মোহনপুর থানার এস.আই নওশাদ আলী।

এসময় উপজেলার আলু চাষী, আলু মজুদকারী, হিমাগার কর্তৃপক্ষ সহ গণমাধ্যম কর্মীদের কাছ থেকে মতামত জানা হয়।

মোহনপুর উপজেলায় আলু সংকট নিরসনে করণীয় হিসেবে, আলু মজুতদারদের তালিকা নিশ্চিত করা, মোহনপুরে অবস্থিত সকল হিমাগারের মালিক/ম্যানেজারদের সাথে আলু বীজের বিষয়টি নিয়ে নিয়মিত যোগাযোগ করা, পাইকারী থেকে খুচরা সকল পর্যায়ে পাকা রশিদ নিশ্চিত করাসহ রংপুরে প্রাণ এগ্রো ৪৫ টাকা দরে আলু বিক্রি শুরু করেছে।

এমন কোন কার্যক্রম মোহনপুর এলাকায় ব্যবস্থা করা যায় কিনা। নতুন কোন কর্ম পরিকল্পনা হাতে নিয়ে আগামী দিনে খাবার আলু এবং বীজ আলুর দাম কমানো যায় কিনা, এরকম মতামত উঠে আসে এ আলোচনা সভায়।

এবিষয়ে মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা বলেন, খাবার আলু এবং বীজ আলুর ন্যায্যমূল্য গ্রাহক ও প্রান্তিক আলু চাষীদের নিকট নিশ্চিত করতে উপজেলা প্রশাসন এবং উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় পাইকারি থেকে খুচরা পর্যায়ে আলুর বাজার নিয়মিত মনিটরিং করা হচ্ছে।

তারই ধারাবাহিকতায় আজকে এই মিটিং আয়োজিত হয়েছে। বীজ আলুর সরবরাহ নিশ্চিত করতে এবং খাবার আলুর মূল্য হ্রাসে এ ধরনের প্রচেষ্টা চালু থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ