৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি| বিকাল ৪:৪০| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

যায়যায়দিনের বর্ষপূর্তিতে ফুলপুর উপজেলা চেয়ারম্যানের রক্তদান

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, জুন ৬, ২০২৪,
  • 129 Time View

রক্তদান কর্মসূচি ও আলোচনা সভার মধ্য দিয়ে ময়মনসিংহের ফুলপুরে দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

যায়যায়দিনের ১৯ বছরে পদার্পণ উপলক্ষে ফুলপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান নিজে স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে এ বর্ষপূর্তির অনুষ্ঠান উদ্বোধন করেন।

বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে পৌর এলাকার রংধনু হাসপাতালের হলরুমে এ বর্ষপূর্তি অনুষ্ঠান পালন করা হয়। এ সময় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিক, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক এবং ফ্রেন্ডস ফোরামের সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।

যায়যায়দিনের ফুলপুর প্রতিনিধি সাংবাদিক শাহ্ নাফিউল্লাহ সৈকতের সভাপতিত্বে রংধনু হাসপাতালের হলরুমে বর্ষপূর্তি অনুষ্ঠানে রক্তদান কর্মসূচি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফুলপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ কামরুল হাসান কামু, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, দৈনিক সংবাদের ফুলপুর প্রতিনিধি মো. নুরুল আমিন, বাংলাদেশ সমাচারের স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম, কালের কন্ঠ’র প্রতিনিধি মো. মোস্তফা খান, সিএইচসিপি আবু তারিক, মিজানুর রহমান, মেহেদী হাসান সজল, ইকবাল মাসুদ, শরীফুল আলম, উপজেলা যুব ফোরামের সভাপতি হাসিবুল ইসলাম, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম উপজেলা শাখার আহবায়ক মাহমুদুল হাসান রাব্বি, যুগ্ম আহবায়ক আশরাফুল আলম হৃদয়, আশিকুর রহমান পলাশ প্রমুখ।

অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, আর্তমানবতার সেবায় সব সময় এগিয়ে এসেছি। আজকে এই যায়যায়দিনের বর্ষপূর্তি অনুষ্ঠানে রক্তদান কর্মসূচির মাধ্যমে আমিসহ সকলের ব্লাড ডোনেশনের মাধ্যমে গরিব ও অসহায় রোগীরা উপকৃত হবে। যায়যায়দিনের ১৯ বছরে পদার্পণে এ মহতি উদ্যোগে দেশ ও জাতি উপকৃত হবে। বর্ষপূর্তিতে এমন ব্যতিক্রমী উদ্যোগ নেওয়ায় ধন্যবাদ জানাই যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামসহ সকলকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ