২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| ভোর ৫:৪০| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল রাণীশংকৈলে পিআইওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন ভৈরবে বৈধ রশিদ ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ

যুক্তরাষ্ট্রসহ ৬ দেশের বিশেষ নিরাপত্তা প্রটোকল প্রত্যাহার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মে ১৬, ২০২৩,
  • 400 Time View

সময় খবর ডেস্ক :ঢাকার সব কূটনীতিক, মন্ত্রী, সচিব, উচ্চপদস্থ কর্মকর্তাদের নিরাপত্তা প্রটোকলে আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। ঢাকায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত ও সৌদি আরবসহ যে ছয় দেশের রাষ্ট্রদূত অতিরিক্ত পুলিশি নিরাপত্তা পেতেন তা-ও সরিয়ে নেওয়া হবে।

আজ সোমবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক এ তথ্য জানিয়েছেন।

গোলাম ফারুক বলেন, ‘দেশের মন্ত্রী, সচিব, উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রটোকলের জন্য আনসার বাহিনী থেকে একটি প্রটোকল ইউনিট করা হয়েছে। তারাই এখন প্রটোকলের দায়িত্ব পালন করবে। দেশের মন্ত্রী, এমপিদের যারা প্রটোকল দিয়ে থাকে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ সব কূটনীতিকেরও তাঁরা প্রটোকল দেবেন।’

ডিএমপি কমিশনার বলেন, ‘প্রটোকলে আনসার সদস্যরা থাকলেও রাজধানীর গুলশান-বারিধারা কূটনৈতিক জোনে ডিএমপির ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের পুলিশ সদস্যরা দায়িত্বে নিয়োজিত থাকবেন।’

গোলাম ফারুক বলেন, ‘সবাই সমান প্রটোকল পাবেন। তবে কারও পুলিশের সহযোগিতার প্রয়োজন হলে আমরা অবশ্যই তাঁদের পাশে থাকব।’

এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সংবাদমাধ্যমকে বলেছেন, ‘বিশেষ পরিস্থিতিতে ছয় দেশের রাষ্ট্রদূতদের বাড়তি নিরাপত্তা সুবিধা দেওয়া হয়েছিল। দেশের পরিবেশ এখন শান্ত। বাড়তি এই সুবিধার আর প্রয়োজন নেই।’

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমাদের দেশে এতো অশান্তি নাই যে আপনাকে রাস্তায় গুলি করে মেরে ফেলবে। আমাদের দেশে আমরা কয়েকজনকে দেই। এখন সবাই চায়। তাই বলেছি আমরা এটা উইথড্র করলাম।’ অবশ্য কোনো দূতাবাস চাইলে নির্দিষ্ট ফি দিয়ে এ সুবিধা নিতে পারবেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, দেশে জঙ্গি হামলা হওয়ার পর থেকে রাজধানীর কূটনৈতিক জোনের নিরাপত্তার জন্য ডিএমপি আলাদা ইউনিট গঠন করে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের রাষ্ট্রদূত, জাতিসংঘের কর্মকর্তারা বাড়তি প্রটোকল পেতেন। তবে সেই পরিস্থিতি উন্নতি হয়েছে বলে প্রটোকলেও পরিবর্তন আনা হয়েছে। তা ছাড়া আনসারের প্রটোকল ইউনিট এখন থেকে এই দায়িত্ব পালন করবে। কারণ, প্রটোকলের জন্য ডিএমপির কয়েক হাজার পুলিশ সদস্য রাখতে হয়। এই জায়গা থেকেও ডিএমপি সরে আসতে চাচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ