২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি| রাত ১১:৪০| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

রংপুরে কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিল জেলা কৃষকলীগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মে ১১, ২০২৩,
  • 382 Time View

নিজস্ব প্রতিবেদক : ধান পাকলেও শ্রমিকের অভাবে ধান ঘরে তোলা নিয়ে কৃষকরা যখন শংকায় ঠিক তখনই রংপুরে নগরীর উত্তম পূর্ব পাড়া এলাকার কৃষক শাকিল মিয়ার চল্লিশ শতক জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছে জেলা কৃষক লীগ।বিনা পারিশ্রমিকে ধান কেটে দেয়ায় খুশি কৃষক শাকিল।

বৃহস্পতিবার (১১ মে)নগরীর ৩ নং ওয়ার্ডে সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা কৃষক লীগের সদস্য সচিব শহিদুল ইসলাম দুখুর নেতৃত্বে এ ধান কাটা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কৃষক শাকিল মিয়া বলেন,ধান কাটার মৌসুম আসলেই শ্রমিক সংকট দেখা দেয়। আমার পাকা ধান কাটার জন্য শ্রমিক পাইনি। কৃষক লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা আজ আমার একটি জমির ধান কেটে মাড়াই করে বাড়ি পৌঁছে দিয়েছে।আমি কৃষকলীগ ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন কৃষক ।

এ সময় ধান কাটায় অংশ নেন জেলা কৃষক লীগের সদস্য সচিব শহিদুল ইসলাম দুখু , প্রচার সম্পাদক আব্দুল করিম, সদস্য নিমেষ কুমার দেব শর্মা, রাশেদুজ্জামান খোকন, গঙ্গাচড়া উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাকিম আলম নয়ন, সহ কৃষক লীগের অন্যান্য নেতা কর্মীরা।

রংপুর জেলা কৃষক লীগের সদস্য সচিব শহিদুল ইসলাম দুখু বলেন, এ বছর দেশে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ফলন ভালো হলেও তীব্র গরম, শ্রমিক ও আর্থিক সংকট এবং কালবৈশাখী ঝড়ে জমির পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েন কৃষকরা। কৃষকদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য বলেছেন। সেই আহ্বানে সাড়া দিয়ে রংপুর জেলা কৃষক লীগ কৃষকদের পাশে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, আজ তীব্র গরমের মধ্যে কৃষক শাকিলের ক্ষেতের পাকা ধান কেটে তার ঘরে পৌঁছে দিয়েছি। পর্যায়ক্রমে জেলা-উপজেলা অসহায় কৃষকের ধান কেটে দেয়া হবে। কৃষকের মুখে হাসি ফোঁটাতে কৃষক লীগ ধান কাটার কার্যক্রম শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ