২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি| রাত ১০:৩১| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

রাঙ্গাবালীতে মাছ ধরা নিয়ে সংঘর্ষে ৪জন আহত

Reporter Name
  • Update Time : শনিবার, মে ২০, ২০২৩,
  • 348 Time View

 

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরহেয়ারের দক্ষিণের মায়ারচর সংলগ্ন এলাকায় মাছ ধরা নিয়ে বিরোধে সংঘর্ষ হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পুলঘাট বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চারজন আহত হয়েছেন বলে জানা যায়।

আহতরা হলেন, ওই ইউনিয়নের সেনের হাওলা গ্রামের মনির হোসেন (৩০), ফরিদ খা (৪০), মাসুম খা (৪৮) ও জালাল খা (৩৫)। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে এদিন রাতেই উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, উপজেলার চরহেয়ারের দক্ষিণের মায়ারচর সংলগ্ন এলাকায় কন্টি জাল দিয়ে ইলিশ শিকারে আধিপত্য বিস্তার করা নিয়ে গত দুই-তিন ধরে স্থানীয় জলিল হাওলাদার ও ফেরদাউস মৃধার জেলেদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর জেরে শুক্রবার সকালে মাছ ধরতে গিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়।

পরে সন্ধ্যায় সদর ইউনিয়নের পুলঘাট বাজারে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশ মিমাংসার কথা থাকলেও সন্ধ্যা ৬টার দিকে এই সংঘর্ষ হয়। আহতদের দাবি, ফেরদাউস মৃধা লোকজন নিয়ে লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায়।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার জানান, মাছ ধরা নিয়ে বিরোধে চারজন আহত হয়েছে। তাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় দুই পক্ষ লিখিত অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ