২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে রজব, ১৪৪৭ হিজরি| সকাল ৭:৪৫| শীতকাল|
শিরোনাম:
শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে হাদিকে গুলি করা ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি বিজিবির

রাজশাহীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা

Reporter Name
  • Update Time : রবিবার, অক্টোবর ২০, ২০২৪,
  • 109 Time View

মেহেদী হাসান রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর বাঘা উপজেলায় সংবাদ প্রকাশের জেরে পূর্ব শত্রুতার জেরে সাংবাদিক আবুল হাশেম ও তাঁর পিতার ওপর সন্ত্রাসী হামলা করা হয়েছে।

সাংবাদিক আবুল হাশেম জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।এছাড়াও তিনি রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের একজন সদস্য।

এদিকে, হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব। ২০ অক্টোবর (রোববার) বেলা সাড়ে ৩ টার দিকে সাংবাদিক আবুল হাশেমের নিজ বাসায়, বাঘা উপজেলার পাকুড়িয়ায় হামলার ঘটনা ঘটে।

ঘটনা ও এজাহার সুত্রে জানা যায়, পাকুড়িয়া এলাকার চিহ্নিত মাদক কারবারি শুকুর আলীর ছেলে সুমন আলীর নেতৃত্বে আজাহার আলী, সুজন আলীসহ মাদক ব্যবসায়ীরা সাংবাদিক হাশেমের পরিবারের উপর হামলা চালায়।হামলায় গুরুতর আহত হয় সাংবাদিক হাসেম ও তাঁর পিতা।হামলায় হাসেমের মাথায় ৫ টি ও তার পিতার মাথায় ১২ টি সেলাই পড়ে।

বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁদের চিকিৎসা চলছে।এঘটনায় বাঘা থানায় এজাহার দায়ের করাও হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা বলেন, মাদক কারবারিরা এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে।তুচ্ছ ঘটনায় তাঁরা যাকে তাকে মারধর করেন।প্রকাশ্যে মাদক বিক্রি করে।ঘটনার প্রথমে কথা কাটাকাটি পর্যায়ে থাকলেও পরে হাসুয়া, হাতুড়িসহ অস্ত্রসজ্জিত মাদক কারবারিরা আবারও হামলা চালায়।

হামলায় সাংবাদিক হাশেমের পিতার মাথায় হাসুয়া দিয়ে আঘাত করেন।এরপর সাংবাদিক হাসেম বাধা দিতে গেলে তাঁকেও হাতুড়ি দিয়ে আঘাত করা হয়।

জানতে চাইলে বাঘা থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক বলেন, আমি তৎক্ষনাৎ ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তাঁদের উদ্ধার করেছি।এজাহার দায়ের হয়েছে, তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ