২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি| রাত ১২:২৮| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

রাজু এমপি’র উদ্যোগে প্রদর্শিত হচ্ছে বঙ্গবন্ধুর বায়োপিক

Reporter Name
  • Update Time : শনিবার, অক্টোবর ১৪, ২০২৩,
  • 521 Time View

মো. আব্দুল কাদির, রায়পুরা:

ভারতের খ্যাতনামা নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব’ একটি জাতির রুপকার সিনেমাটি গতকাল শুক্রবার (১৩ অক্টোবর) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

আগামী পাঁচ দিন (১৪ ও ১৬ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত) বঙ্গবন্ধুর বায়োপিক নরসিংদীর রায়পুরা উপজেলার হাসনাবাদে ছন্দা সিনেমা হলে বিনামূল্যে দেখার সুযোগ করে দিলেন আ’ লীগ উপদেষ্টা মন্ডলী সদস্য ও নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু।

মির্জাপুর ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহী গণ্যমাধ্যমে জানান, ১৪ অক্টোবর রায়পুরা উপজেলা পশ্চিমাঞ্চল আ’লীগ ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ হলে গিয়ে বিনামূল্যে ‘মুজিব’ একটি জাতির রুপকার দেখতে পারবেন।

আগামী ১৬ অক্টোবর রায়পুরা সরকারি কলেজ ছাত্রলীগ ও পূর্বাঞ্চল, ১৭ অক্টোবর রায়পুরা পৌরসভা, ১৮ অক্টোবর রায়পুরা ইউনিয়ন ও চরাঞ্চল এবং ১৯ অক্টোবর উপজেলা আ’লীগ ও তার সহযোগি সকল সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধু বায়োপিক দেখতে হলে যাবেন বলে জানান তিনি।

মঞ্জুর এলাহী আরো জানান, বঙ্গবন্ধুর বায়োপিক দেখার সুযোগ করে দেওয়ার জন্য নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজুকে ধন্যবাদ জানান তিনি। সিনেমাটি দেখার পর দেশ ও জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসামান্য অবদানের বিষয়ে সবাই জানতে পারবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ