২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি| রাত ১০:৪৯| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

রাণীশংকৈলে গণ অধিকার পরিষদের বিক্ষোভ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪,
  • 104 Time View

আব্দুল জব্বার,রাণীশংকৈল প্রতিনিধি :ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর গাড়িতে, ইসকন সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ রাণীশংকৈল উপজেলা শাখা। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ৮ টায় পৌর শহরের শিবদিঘি যাত্রী ছাউনী এলাকায় অবস্থিত গণঅধিকার কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে তারা ইসকন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন।

পরে পৌর শহরের চৌরাস্তা মৌড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তব্য রাখেন, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন, জেলা সদস্য সচিব আব্দুস সুবহান। এ সময় উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি সোহরাব আলী, সম্পাদক জাফর আলীসহ গণঅধিকার পরিষদের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ইসকন একটি সন্ত্রাসী সংগঠন ও ফ্যাসিস আওয়ামী লীগের দোসর, এরা আওয়ামী বেশে সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। এরই অংশ হিসেবে তারা আজ ঠাকুরগাঁয়ে সেনাবাহিনীর গাড়িতে হামলা চালায়। এবং ইসকনের বিরুদ্ধে কঠোর কর্মসূচি নেওয়ার ঘোষণা দেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ