২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি| সকাল ৭:১২| হেমন্তকাল|
শিরোনাম:
মহানন্দা ব্যাটালিয়ান ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গফরগাঁওয়ে সাত কলেজ স্বাতন্ত্র্য রক্ষা পরিষদের মানববন্ধন প্রাথমিকের বার্ষিক পরীক্ষায় কেউ সুযোগ পাচ্ছে, আবার কেউ পাচ্ছে না চাঁপাইনবাবগঞ্জে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় পাইকগাছায় পরিবার পরিকল্পনা কর্মচারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত আদিনা কলেজের আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইতিহাস বিভাগ পাইকগাছা পৌরসভার প্রশাসক মাহেরা নাজনীনের বিদায়ী সংবর্ধনা কালীগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় ৮ দলীয় শটপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ত্রিশালে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল

রানীশংকৈলে এতিম-অসহায়দের মাঝে অনুদানের চেক বিতরণ

আব্দুল জব্বার, ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • Update Time : সোমবার, জুলাই ১, ২০২৪,
  • 90 Time View

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে অসহায়, দুঃস্থ ও এতিমদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

আজ সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিমের সঞ্চালনায় চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লব।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সারমিন আক্তার, উপজেলা জাপা আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, প্রেসক্লাবের সভাপতি মোবারক আলী ও সাবেক সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম।

এসময় উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক ব্যক্তিবর্গ, উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিশু সুরক্ষা কার্যক্রমের আওতায় নিবন্ধিত বেসরকারি ১৯টি এতিমখানায় ৮৬৬ জন এতিমকে ১ কোটি ৩ লাখ ৯২ হাজার এবং ৩৬ জন অসহায় ও দুঃস্থ ব্যক্তিকে ৪৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

এতিম-অসহায় ব্যক্তিরা অনুদানের চেক পেয়ে সমাজসেবা অধিদপ্তর ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ