২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি| সকাল ৯:০৮| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

রামপালে চক্ষু চিকিৎসা শিবিরে ছানি অপারেশনের জন্য ৫০০ রোগী বাছাই

Reporter Name
  • Update Time : শুক্রবার, মে ১৯, ২০২৩,
  • 363 Time View

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : প্রতিবারের মতো এবারও রামপালে বিনামূল্য চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ও লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের সহায়তায় শুক্রবার বড়দিয়া হাজি আরিফ মাদরাসা মাঠে দিনব্যাপী এ শিবিরের কার্যক্রম অনুষ্ঠিত হয়। খুলনা থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল রোগী বাছাই ও চিকিৎসা প্রদান করেন। ওই সময় প্রাথমিকভাবে চিকিৎসা নিয়েছেন প্রায় আড়াই হাজার রোগী। রামপাল-মোংলা উপজেলাসহ বাগেরহাট জেলার আশপাশ এলাকা থেকে এসেও এই সেবা নেন অনেকেই। তার মধ্য থেকে ৫ শতাধিক রোগীকে বাছাই করা হয়েছে। বাছাইকৃত ছানি পড়া ও নেত্রনালীর রোগীদের ঢাকা ও খুলনা হাসপাতালে অপারেশনের জন্য পাঠানো হবে। চোখ অপারেশন করার পর তারা আবার ফিরে পাবে দৃষ্টি।

এ ব্যাপারে ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট ও আয়োজক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম জানান, গত ইংরেজি ২০০৯ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৭ হাজার রোগীর চোখের ছানি, নেত্রনালী ও চোখের মাংশ বৃদ্ধির রোগীকে অপারেশনসহ লেন্স সংযোজন করা হয়েছে। ঐ সময়ের মধ্যে প্রায় ৬০ হাজার রোগীকে প্রাথমিক চিকিৎসাসহ ঔষধ প্রদান করা হয়েছে। আল্লাহর রহমতে ও সবার দোয়ায় এবং সকলের সহযোগীতায় আমি মানবতার সেবায় আত্মনিয়োগ করেছি। আমৃত্যু আমি সকলের সেবা করে যাবো ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ