৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি| বিকাল ৪:৫৫| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

রামপালে ১৭৩ জন কৃষকের মাঝে ফলজ বৃক্ষ ও উপকরণ বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মে ১৮, ২০২৩,
  • 350 Time View

নিজস্ব প্রতিনিধি: রামপালে অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের উপকরণ বিতরণ করা হয়েছে। রামপাল উপজেলা কৃষি অধিদপ্তরের মাধ্যমে বৃহস্পতিবার সকাল ৮ টায় উপজেলা অডিটোরিয়ামে এসব সামগ্রী বিতরণ করা হয়। বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি উপস্থিত থেকে কৃষকদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন। বাগেরহাটের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক মোহন কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত উপকরণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম, রামপাল উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, বিদায়ী কৃষি কর্মকর্তা কৃষ্ণা রাণী মন্ডল, নবাগত কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম প্রমুখ। ওই সময় ১৭৩ জন কৃষকের মাঝে আম, জাম, পেয়ারা, কুল, মাল্টা, কতবেল ও বিভিন্ন প্রকার সবজির বীজ বিতরণ করা হয়। এ ছাড়াও ক্লাইমেট স্মার্ট কৃষি প্রকল্পের আওতায় ২০ জন কৃষককে অফসিজনের তরমুজ প্রদর্শনী খামার করার জন্য বীজ, সার ও বালাই নাশক প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ