২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| রাত ১:৩২| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, ভারতীয় নাগরিককে ধরে আনল এলাকাবাসী পাটগ্রামে আদম ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান নরসিংদীতে ছয় মাসে প্রশাসনে স্বচ্ছতা ও গতির মেলবন্ধন, ডিসির কার্যক্রমে জনমুখিতা বৃদ্ধি

রামপুরা থানায় বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজের পরিচিতি সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি:
  • Update Time : শনিবার, জুলাই ১৯, ২০২৫,
  • 252 Time View

বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ, ঢাকা মহানগর উত্তরের আওতাধীন রামপুরা থানা শাখার উদ্যোগে নবগঠিত ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (১৮ জুলাই) আফতাবনগরের সিরাজ কনভেনশন সেন্টারে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ, ঢাকা মহানগর উত্তরের আওতাধীন রামপুরা থানা শাখার উদ্যোগে নবগঠিত ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ, ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মোঃ মশিউর রহমান জিসান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ সালমান হোসাইন।

বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ, ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মোঃ মশিউর রহমান জিসান বলেন, বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ ঢাকা মহানগর উত্তরের প্রত্যেকটি থানা এবং ওয়ার্ডকে সুসংগঠিত করে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের হাতকে শক্তিশালী করে বাংলাদেশে সুষ্ঠু ধারার রাজনীতি প্রতিষ্ঠা করা আমাদের লক্ষ্য।

এসময় তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) একটি রাজনৈতিক শিক্ষাপ্রতিষ্ঠান এবং সেই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রিন্সিপাল আন্দালিব রহমান পার্থ।

বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মোঃ সালমান হোসাইন বলেন, আগামীর বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ হবে বৃহত্তর মেধাভিত্তিক ছাত্র সংগঠন।

এসময় বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ, ঢাকা মহানগর উত্তরের আওতাধীন রামপুরা থানা এবং ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ