১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৩ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি| রাত ১০:২৭| হেমন্তকাল|
শিরোনাম:
মহানন্দা ব্যাটালিয়ান ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গফরগাঁওয়ে সাত কলেজ স্বাতন্ত্র্য রক্ষা পরিষদের মানববন্ধন প্রাথমিকের বার্ষিক পরীক্ষায় কেউ সুযোগ পাচ্ছে, আবার কেউ পাচ্ছে না চাঁপাইনবাবগঞ্জে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় পাইকগাছায় পরিবার পরিকল্পনা কর্মচারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত আদিনা কলেজের আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইতিহাস বিভাগ পাইকগাছা পৌরসভার প্রশাসক মাহেরা নাজনীনের বিদায়ী সংবর্ধনা কালীগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় ৮ দলীয় শটপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ত্রিশালে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল

রায়পুরাতে কম্বল বিতরণ ও শহীদ মিনারের ভিত্তিপ্রস্থ স্থাপন

Reporter Name
  • Update Time : রবিবার, জানুয়ারি ২১, ২০২৪,
  • 130 Time View

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরায় অসহায় দরিদ্র ও শীতার্ত গ্রামবাসীদের মাঝে কম্বল বিতরণ করেছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।

আজ (২১ জানুয়ারি) রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও নরসিংদী জেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা ফরিদা ইয়াসমিনের ব্যাক্তিগত উদ্যেগে রায়পুরার উত্তর বাখন নগর ইউনিয়নের বাহাদুরপুর নিজ বাড়িতে দরিদ্র মানুষদের মাঝে এই কম্বল বিতরন ও বি.বি.এল উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে শহীদ মিনারের ভিত্তিপ্রস্থ স্থাপন করা হয়েছে।

কম্বল বিতরণ কালে উপস্থিত ছিলেন রায়পুরা বি.বি.এল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো: দেলোয়ার হোসেন ভূইয়া, নরসিংদী জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ও মুক্তিযোদ্ধা চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ভাস্কর অলি মাহামুদ, উত্তর বাখর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুল্লাহ হাবিবসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে রায়পুরা বিবিএল উচ্চ বিদ্যালয়ে সভাপতি হিসেবে স্কুল প্রঙ্গনে শহীদ মিনারের ভিত্তি প্রস্থর স্থাপন করেন ফরিদা ইয়াসমিন।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা দেশের উন্নয়নে কাজ করছেন। গ্রামকে শহরে রুপান্তরিত সহ নারীর ক্ষমতায়নের জন্য নিরলশ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

নারীদের তৈরী হস্ত্য শিল্পকে “এ বছরের পন্য’ হিসেবে ঘোষনা দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। তিনি প্রধানমন্ত্রীর এই বক্তব্য উল্লেখ করে নারীদেরকে স্বাবলম্বী হওয়ার জন্য অনুপ্রেরনা যোগানোর পাশাপাশি নারীদের হস্ত শিল্প তৈরীতে এগিয়ে আসার আহবান জানান। দেশের উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীদেরকে স্বাবলম্বী করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

তাই দেশের উন্নয়ন অব্যাহত রাখা সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে একযোগে কাজ করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ