২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| সকাল ৬:০৪| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল রাণীশংকৈলে পিআইওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন ভৈরবে বৈধ রশিদ ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ

রায়পুরায় ছাত্রলীগ নেতাকে বহিষ্কারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : রবিবার, আগস্ট ২০, ২০২৩,
  • 332 Time View

রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীর হয়ে শোক দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ায় ছাত্রলীগ নেতাকে দলীয় কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার (২০ আগস্ট) দুপুরে রায়পুরা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন অভিযোগ করেন রায়পুরা পৌরসভার ১নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল হক তানভীর।

অভিযোগে জাহিদুল হক তানভীর জানান, আওয়ামীলীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য রিয়াদ আহমেদ সরকার রায়পুরা আসন থেকে মনোনয়ন প্রত্যাশী। গত ১৫ আগস্ট রিয়াদ আহমেদ সরকার জাতীয় শোক দিবস পালন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেন। ওই অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে আমিও অংশগ্রহণ করি।

এতে ক্ষিপ্ত হন স্থানীয় সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজুর ছেলে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ।

পরবর্তীতে তার নির্দেশে গত শুক্রবার (১৮ আগস্ট) পৌর ছাত্রলীগের সভাপতি এস এম আবু ছালেহ রাতুল ও সাধারণ সম্পাদক মোমেন আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আমাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়।

কোন রকম কারন দর্শানোর নোটিশ ছাড়া বিনাদোষে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগ এনে আমাকে পদ থেকে অব্যাহতির নোটিশ দেওয়া হয়। এতে তৃনমূল ছাত্রলীগ নেতাকর্মীরা মর্মাহত। সংবাদ সম্মেলনের মাধ্যমে কেন্দ্রীয় ও জেলা ছাত্রলীগের নিকট বহিস্কারাদেশ প্রত্যাহারসহ দলীয় কার্যক্রম পরিচালনায় সুযোগ দানের অনুরোধ জানান।

সংবাদ সম্মেলন রায়পুরা পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আশিক আফজাল সজিব, জেলা পরিষদের সাবেক সদস্য সাইফুর রহমান, যুবলীগ নেতা হুমায়ুন কবির, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তাপস কুমার বিশ্বাস, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাদুসুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক ফারদিন আহম্মেদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পৌরসভা ছাত্রলীগের সভাপতি এস এম আবু সালেহ রাতুল বলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্দেশনা ছিল দেলোয়ার হোসেন সাইদীর পক্ষে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা পোস্ট দিয়েছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের জন্য। তারই ধারাবাহিকতায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সে সাইদীর পক্ষে স্ট্যাটাস দিয়ে কিছুক্ষনের মধ্যে তা কেটে দেয়। পরবর্তীতে আমার ম্যাসেঞ্জারে বিভিন্ন লোকজন তার দেওয়া স্ট্যাটাসের ছবি স্কিনশর্ট আকারে আমার কাছে পাঠালে আমরা পৌরসভা ছাত্রলীগ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ