২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি| রাত ৪:৫১| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

রায়পুরায় জাকের পার্টির কাউন্সিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, নভেম্বর ৪, ২০২৩,
  • 139 Time View

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নরসিংদী-৫ রায়পুরা আসনে জাকের পার্টির কাউন্সিল অধিবেশন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৩ নভেম্বর) বিকাল ৪ টায় উপজেলার দুলহান কমিউনিটি এন্ড পার্টি সেন্টারে উক্ত কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

নরসিংদী জেলা জাকের পার্টির সভাপতি প্রফেসর ওয়াইজ উদ্দিন আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির কেন্দ্রীয় কমিটির মহাসচিব শামীম হায়দার।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মুরাদ হোসেন জামাল। মাহবুবুর রহমান হায়দার,আব্দুল লতিফ খান যুবরাজ, শেখ নজরুল ইসলাম লিটন, মুফতি শরিফুল ইসলাম সাইফি, মুফতি মাসুম বিল্লাহ, রবি উল্লাহ রবি, জাকের পার্টির যুবসেচ্ছাসেবক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোর্শেদ হাসান জামাল, জাকের পার্টির কেন্দ্রীয় কমিটির মৎসজীবী ফ্রন্টের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।

আরও উপস্থিত ছিলেন যুব হিন্দু ভক্তফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সম্পাদক বিপ্লব কুমার বনিক, আব্দুর রশিদ হাওলাদার, নজরুল ইসলাম, মহিউদ্দিন ফকির, কাওছার আহমেদ চাঁদপুরী এবং নরসিংদী জেলা জাকের পার্টির উত্তর এর সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ আব্দুল্লাহ প্রমূখ।

এছাড়াও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। প্রধান অতিথি জাকের পার্টির কেন্দ্রীয় মহাসচিব শামীম হায়দার আগামী সংসদ নির্বাচনে জাকের পার্টির মনোনীত প্রার্থীকে গোলাপ ফুল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে জনগনের প্রতিনিধিত্ব করার সুযোগ দানের আহবান জানান।

তিনি (নরসিংদীর-৫) রায়পুরা সংসদীয় আসন থেকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টির প্রার্থী কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত বিজয় রহমান বিল্লাল এর নাম ঘোষনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ