৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা শাবান, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৭:০৩| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

রায়পুরায় দোকানে অগ্নিকাণ্ড; ১৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মে ১৮, ২০২৩,
  • 393 Time View

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় আগুনে দুইটি মুদির দোকানে পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যবসায়ীদের প্রায় ১৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা।

গতকাল বুধবার (১৭ মে) রাত সাড়ে নয়টায় উপজেলার মহেশপুর ইউনিয়নের সাপমারা বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে ।

বাজারের ব্যবসায়ীরা জানায়, রাত ৯টার দিকে বেচাকেনা করে দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। সাড়ে ৯টার দিকে মনির হোসেনের বায়েজিদ জেনারেল স্টোর ও দারু মিয়ার মাহফুজ ভ্যারাইটিজ স্টোর নামে বন্ধ এই দুটি দোকানে আগুন দেখতে পায় বাজারের লোকজন।

মূহুর্তেই আগুনের লেলিহান শিখায় দুইটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিভানো হয়।

এসময় আগুন নেভাতে গিয়ে ছিদ্দিক নামে এক ব্যক্তি আহত হয়েছে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে সেখানে তাকে চিকিৎসা দেয়া হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মনির হোসেন বলেন, ‘সারাদিন দোকানে বেচাকেনা করে দোকান বন্ধ করে সবেমাত্র বাড়িতে যাই। ঠিক তখনই আগুন লাগার খবর পাই। ফিরে এসে দেখি সব পুড়ে শেষ। দোকানে প্রায় ৭ লাখ টাকার মালামাল ছিল। ধার দেনা করে দোকানে মাল তুলেছিলাম। আমি এখন নিঃস্ব হয়ে গেলাম।’

ফায়ার সার্ভিস ইনচার্জ ফারুক আহমেদ বলেন, ‘রাত পৌনে ১০ টার দিকে বাজারে আগুন লাগার খবর পাই। পরে ঘটনাস্থলে এসে জানতে পারি স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে এসেছে। আগুনে দুইটি দোকান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্তের পর বলা যাবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ