২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে রজব, ১৪৪৭ হিজরি| দুপুর ১:১০| শীতকাল|
শিরোনাম:
শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে হাদিকে গুলি করা ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি বিজিবির

রায়পুরায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, জুন ২১, ২০২৩,
  • 365 Time View

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরায় পৃথক স্থানে খাল ও পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

নিহত মুস্তাকিম (৩) চরসুবুদ্ধি ইউনিয়নের বাটখোলা এলাকার সৌদি প্রবাসি কবির মিয়ার ছেলে ও আহাদ মিয়া (৯) একই ইউনিয়নের মোদাফত পাড়া এলাকার খোরশেদ মিয়ার ছেলে।

আজ বুধবার (২১ জুন) পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীনগর ইউপি মেম্বার ফরিদ মিয়া ও চরসুবুদ্ধি ইউপি মেম্বার গাজীউর রহমান কালের কন্ঠকে এসব তথ্য নিশ্চিত করেন।

শ্রীনগর ইউপি মেম্বার ফরিদ মিয়া ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু মুস্তাকিম তার মায়ের সঙ্গে নানাবাড়ি শ্রীনগরের ভেলুয়ারচরে বেড়াতে আসে। বুধবার দুপুরে শিশুটি তার নানির সঙ্গে স্থানীয় একটি বিলে যান। সেখানে গোসল শেষে নাতিকে দেখতে না পেয়ে বাড়িতে গিয়ে সন্ধান করেন তিনি। এর কিছুক্ষণ পরই খবর পান বিলের পানিতে ভেসে উঠেছে মুস্তাকিমের লাশ। পরে স্থানীয়রা লাশটি উদ্ধার করেন। এরপর বিকেলে স্বজনরা নিহতের লাশ তার বাবার বাড়ি চরসুবুদ্ধিতে নিয়ে যান। সেখানে জানাযা শেষে মুস্তাকিমের দাফন সম্পন্ন হয়।

একই দিন সকাল সাড়ে ১০টার দিকে চরসুবুদ্ধির মোদাফত পাড়া এলাকায় সাবেক হাইরমারা ইউপি চেয়ারম্যান বাবলার পুকুরে গোসল করতে নামে শিশু আহাদ মিয়া।

এ সময় সাঁতার না জানাই পানিতে ডুবে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহাদের লাশ উদ্ধার করেন বলে জানান চরসুবুদ্ধি ইউপি মেম্বার গাজীউর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ