২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| ভোর ৫:৫৫| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল রাণীশংকৈলে পিআইওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন ভৈরবে বৈধ রশিদ ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ

রায়পুরায় বজ্রপাতে ২ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মে ২৩, ২০২৩,
  • 392 Time View

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরায় বাড়ির পাশে মাঠ থেকে খড় সংগ্রহ করতে গিয়ে বজ্রপাতে সামসু্ন্নাহার বেগম (৪৫) ও জাবেদ মিয়া (১১) নামে ২ জনের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলার শ্রীনগর ইউনিয়নের ফকিরেরচর ও গুপিনাতপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত শামসুন্নাহার শ্রীনগর ইউনিয়নের ফকিরেরচর গ্রামের মোমরাজ মিয়ার স্ত্রী। অপর দিকে জাবেদ মিয়া নিলখ্যা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের ইসলাম মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীনগর ইউপি সদস্য জালাল উদ্দিন।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, সকালে শামসুন্নাহার খড়ের গাদা তৈরী করার জন্য বাড়ির পাশের ঝড়বৃষ্টির মাঝে মাঠে কৃষি কাজে ব্যস্ত ছিলেন। তখন ঝড় বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাত হয়। এ সময় বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে স্বজনরা গিয়ে শামসুন্নাহারের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
দুপুরে খবর পেয়ে রায়পুরা থানার উপ পরিদর্শক ফয়সাল আহমেদ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ