২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| সকাল ১০:৪২| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, ভারতীয় নাগরিককে ধরে আনল এলাকাবাসী পাটগ্রামে আদম ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান নরসিংদীতে ছয় মাসে প্রশাসনে স্বচ্ছতা ও গতির মেলবন্ধন, ডিসির কার্যক্রমে জনমুখিতা বৃদ্ধি

রায়পুরায় বিশ্ব তামাকমুক্ত দিবস উৎযাপন

Reporter Name
  • Update Time : রবিবার, মে ২৮, ২০২৩,
  • 372 Time View

রায়পুরা প্রতিনিধি:

তামাক নয়, খাদ্য ফলান এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে নরসিংদীর রায়পুরায় বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন করা হয়েছে। গতকাল রবিবার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা পিপলস ডেভলপমেন্ট সোসাইটি (পিডিএস), বাংলাদেশ তামাক বিরোধী জোট এবং ডাব্লিউ বিবি ট্রাস্ট যৌথভাবে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করে।

দিবসটি পালন উপলক্ষে উত্তর বাখরনগর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স হলরুমে ‘তামাকের মূল্য বৃদ্ধি, ই- সিগারেট নিষিদ্ধ করা এবং তামাক চাষ নিয়ন্ত্রণ’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পিডিএসের চেয়ারম্যান জনাব মোঃ আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর বাখরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ হাবিবউল্লাহ। পিডিএস এর নির্বাহী পরিচালক জনাব মোঃ তাজুল ইসলাম বাদল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়পুরা উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মোঃ আনোয়ার হোসেন, সাবেক ইউপি সচিব বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আনোয়ার হোসেন, প্রকৌশলী মোশাররফ হোসেন এবং ইউপি সদস্য জনাব মোঃ মাসুদ রানা ইউসুফ।

এবারের প্রতিপাদ্য বিষয়ের আলোকে বক্তারা উল্লেখ করেন যে, বর্তমান বিশ্ব মন্দা অর্থনীতি মোকাবিলায় এবং মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা ২০৪১ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়া এবং সকল জায়গায় ফসল উৎপাদন করা।

বর্তমান তরুণ প্রজন্মের স্বাস্থ্য রক্ষায় – তামাক চাষ নিয়ন্ত্রণ, ই- সিগারেট নিষিদ্ধকরণ এবং সকল তামাকজাত পণ্যের উপর কর বৃদ্ধির জন্য গুরুত্বারোপ করেন।  এতে সাধারণ মানুষের উপকৃত হবে। সভায় সকল শ্রেনি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ