২৬শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| ১০ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে রজব, ১৪৪৭ হিজরি| রাত ৪:৪১| শীতকাল|
শিরোনাম:
শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে হাদিকে গুলি করা ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি বিজিবির

রায়পুরায় মাদক সেবিকে ভ্রাম্যমাণ আদালতে তুলে দিলেন বাবা, ৩ মাসের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : সোমবার, মে ২২, ২০২৩,
  • 362 Time View

রায়পুরা(নরসিংদী)প্রতিনিধি :নরসিংদীর রায়পুরায় মাদক সেবি ছেলের অত্যাচারে বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে মাদক সেবনরত অবস্থায় ফয়সাল আহামেদ(২০) নামে এক যুবেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হাকিম মো আজগর হোসেন।

সোমবার (২২ মে) সকালে পৌর এলাকার তাত্তাকান্দা কলাবাড়ীয়া গ্রাম থেকে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড দেয়া হয়।
আটককৃত ফয়সাল আহামেদ উপজেলার পৌর এলাকার তাত্তাকান্দা কলাবাড়ীয়া গ্রামের বাদল মিয়ার বকাটে ছেলে।
আটককৃত ফয়সালের বাবা বাদল মিয়া বলেন, ‘ শিক্ষার্থী ছেলে অসৎসঙ্গীর পাল্লায় পড়ে পড়াশোনা ছেড়ে বভগোড়ে হয়ে পরে। ইদানীং নেশার টাকার জন্য প্রতিনিয়ত বাড়িতে এসে ভাঙচুর পরিবারের সদস্যদের মারধর হত্যার হুমকি দেয়। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে ইউএনও বরাবর অভিযোগ দেই। ছেলেকে ৩ মাসের জেল দিয়েছে। বাবা হিসেবে চাই ছেলে সংশোধন হয়ে ফিরে আসুক।’

হাকিম মো আজগর হোসেন বলেন, ‘ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাবা উপজেলায় লিখিত অভিযোগের ভিত্তিতে নিজ এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় আটক করি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮/ ৪২ এ ১ এর ধারায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দুপুরে পুলিশি প্রহরায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ