২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| রাত ৩:০২| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, ভারতীয় নাগরিককে ধরে আনল এলাকাবাসী পাটগ্রামে আদম ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান নরসিংদীতে ছয় মাসে প্রশাসনে স্বচ্ছতা ও গতির মেলবন্ধন, ডিসির কার্যক্রমে জনমুখিতা বৃদ্ধি

রায়পুরায় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, অক্টোবর ২১, ২০২৩,
  • 292 Time View

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় মানসম্মত শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে গৃহীত নতুন শিক্ষা কারিকুলাম ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২১ অক্টোবর) রাজিউদ্দিন আহমেদ রাজু অডিটোরিয়াম মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সুশীল সমাজের লোকজন অংশগ্রহন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেকমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকী, নরসিংদী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোবারুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ কল্পনা রাজিউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামালগীর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সোহাগ হোসেন, রায়পুরা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হুমায়ুন কবির, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ, শ্রীনগর ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল, সেরাজনগর এম এ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন, পলাশতলী আদর্শ দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. আলী হোসেন প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ