২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শাবান, ১৪৪৭ হিজরি| রাত ৩:০১| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

রায়পুরায় ২দিন ব্যাপী উপজেলা সাহিত্য মেলার উদ্বোধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ২৭, ২০২৩,
  • 343 Time View

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় ২ দিন ব্যাপী উপজেলা সাহিত্য মেলা ২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। আজ বৃহষ্পতিবার (২৭ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সাহিত্য মেলার উদ্বোধন করেন নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেনের সভাপতিত্বে ও কবি সাহিত্যক ও প্রভাষক মহসিন খোন্দকারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত ভাষা সাহিত্যবিদ প্রফেসর ড. মনিরুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমি উপপরিচালক ড. এ কে এম কুতুবউদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন রায়পুরা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির, নরসিংদী ইনডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ শিক্ষাবিদ ড. মশিউর রহমান মৃধা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাজ তাহমিনা মানিক, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, নরসিংদী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মস্তোফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সামালগীর আলম প্রমূখ।

এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, কবি, লেখক সাহিত্যিক, শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ