২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| রাত ২:৪৬| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, ভারতীয় নাগরিককে ধরে আনল এলাকাবাসী পাটগ্রামে আদম ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান নরসিংদীতে ছয় মাসে প্রশাসনে স্বচ্ছতা ও গতির মেলবন্ধন, ডিসির কার্যক্রমে জনমুখিতা বৃদ্ধি

রায়পুরা উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুন, সম্পাদক তন্ময়

Reporter Name
  • Update Time : বুধবার, নভেম্বর ২২, ২০২৩,
  • 301 Time View

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরা উপজেলা প্রেসক্লাবের (২০২৩-২৫) সনের জন্য ৯ কার্যনিবার্হী সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক আজকের পত্রিকার রায়পুরা উপজেলা প্রতিনিধি হারুনুর রশিদ সভাপতি এবং ঢাকা পোস্টের নরসিংদী জেলা প্রতিনিধি তন্ময় সাহা সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

আজ বুধবার (২২ নভেম্বর) পৌর শহরের পোস্ট অফিস রোডে অবস্থিত রায়পুরা উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

এ সময় রায়পুরা উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা, সাপ্তাহিক আজকের চেতনার সম্পাদক ও প্রকাশক এবিএম আজরাফ টিপু উপস্থিত ছিলেন।

নতুন কমিটির সহসভাপতি পদে রিয়াজুল ইসলাম সরকার (দৈনিক আজকের খোঁজখবর), যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম সেলিম (রুপালি বার্তা), কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম (ভোরের পাতা), দপ্তর সম্পাদক আল আমিন (দৈনিক সংবাদ সারাবেলা), কার্যনির্বাহী সদস্য মো. আব্দুল কাদির (দৈনিক কালের কন্ঠ), বাদশ খান (দৈনিক আজকের দর্পণ), মো. মাহাবুব আলম (সময় ট্রিবিউন) নির্বাচিত হন।

এছাড়াও সাধারণ সদস্য সাদ্দাম উদ্দিন (তরুন কন্ঠ) ও মানছুরা বেগম শিমু (দৈনিক একুশে নিউজ) উপস্থিত ছিলেন।

কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, এ সময় নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সহসভাপতি শাহাদত হোসেন রাজু, সংবাদ প্রতিদিনের জেলা প্রতিনিধি আশিকুর রহমান, সিএনএন বাংলা টিভির জেলা প্রতিনিধি মাইন উদ্দিন সরকার, ঢাকা রিপোর্ট ২৪ এর জেলা প্রতিনিধি বিজয় সাহা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ