২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৭:৪৭| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, ভারতীয় নাগরিককে ধরে আনল এলাকাবাসী পাটগ্রামে আদম ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান নরসিংদীতে ছয় মাসে প্রশাসনে স্বচ্ছতা ও গতির মেলবন্ধন, ডিসির কার্যক্রমে জনমুখিতা বৃদ্ধি

রাশিয়ায় বাংলাদেশি ছাত্রের মৃত্যু, লাশের অপেক্ষায় পরিবার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুলাই ২৫, ২০২৩,
  • 321 Time View

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:

রাশিয়ায় উচ্চশিক্ষা গ্রহন করতে গিয়ে মশার স্প্রে গ্যাসে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে সোয়াইব আহমেদ রাকিব (২৭) নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত রাকিব নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিন মির্জানগর গ্রামের আবুল কাশেম ও রাশিদা আক্তার রুনো দম্পতির ছেলে। তার লাশের অপেক্ষায় দিন গুনছেন পরিবার-পরিজন ও এলাকাবাসী। সন্তানের মৃত্যুর খবরে পাগল প্রায় তার মা-বাবা। বাড়িতে চলছে শোকের মাতম।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রাকিব বাংলাদেশর আইইউবিবিএম ইউনিভার্সিটি থেকে বিবিএ পাশ করে দেড় বছর আগে উচ্চ শিক্ষাগ্রহনের জন্য রাশিয়ায় পারি জমান। সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানে খন্ডকালীন চাকরি নেন।

গত ১৬ জুলাই রাশিয়ার রাজধানী মস্কো এলাকায় কোয়ার্টারে মশা নিধনে স্প্রে করা হয়। ওই বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর আহত হন রাকিব। অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। তার সাথে থাকা ভারতীয় এক নাগরিকও মারা যান। আরেকজন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

নিহতের মামাতো ভাই রাসেল খন্দকার জানান, রাশিয়ায় দূতাবাস থেকে খবর আসে গত ১৬ জুলাই রাশিয়ার রাজধানী মস্কো এলাকায় বিষক্রিয়ায় রাকিব আক্রান্ত হন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রাকিবের মামা ডা: আবুল বাশার খন্দকার বলেন, ঘটনার পর আমরা লাশের অপেক্ষায় আছি। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

রাকিবের মা রাশিদা আক্তার বলেন, অনেক স্বপ্ন নিয়ে ছেলেকে উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য রাশিয়ায় পাঠিয়েছি। সব সপ্ন শেষ গেছে। ছেলেটার লাশটা দেখতে চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ