২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৭:২৭| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, ভারতীয় নাগরিককে ধরে আনল এলাকাবাসী পাটগ্রামে আদম ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান নরসিংদীতে ছয় মাসে প্রশাসনে স্বচ্ছতা ও গতির মেলবন্ধন, ডিসির কার্যক্রমে জনমুখিতা বৃদ্ধি

রোড মার্চ সফল করতে ভৈরবে বিএনপির সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ২০, ২০২৩,
  • 347 Time View

জ.ই পরশ : ভৈরব প্রতিনিধি:

এক দফা দাবী আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আগামীকাল ২১ সেপ্টেম্বর ভৈরব টু সিলেট রোড মার্চ সফল করার জন্য কিশোরগঞ্জের ভৈরবে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভৈরব উপজেলা ও পৌর শাখা।

আজ ২০ সেপ্টেম্বর বেলা ১২টায় পৌর শহরের কমলপুর এলাকায় বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে (শরীফুল আলমের ডাক বাংলোতে) এই সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি শরিফুল আলম।

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল বলেন, এক দফা দাবী বিএনপি ক্ষমতায় আসার দাবী নয়। জনগণের অধিকার আদায়ের দাবী। সরকার জগাখিচুরি মার্কা নির্বাচন করে ভোট চুরির মাধ্যমে ক্ষমতায় এসে জনগণের ভোগাধিকার খর্ব করেছে। বিগত কয়েকটি নির্বাচনে মানুষ বুঝতে পেরেছে তাদের ভোটাধিকার নেই।

দেশের গণতন্ত্র হারিয়েছে। মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে আমরা রাজপথে নেমেছি। দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করায় জনগণ আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চাই না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। পকেট ভর্তি টাকা নিয়ে গেলেও পণ্যের দাম বেশী থাকায় খালি ব্যাগ নিয়ে ঘরে ফিরতে হয়। জনগণ আজ অতিষ্ঠ হয়ে আওয়ামী লীগ সরকারের পতনে বিএনপি’র সাথে ঐক্যবদ্ধ হয়েছে।

বিএনপি জনগণের দাবী আদায়ের জন্য রাজপথে কাজ করছে।
একজন সিনিয়র সিটিজেন জননেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ১০ বছরের সাজা ভোগতে হচ্ছে। অসুস্থ্য হয়ে তিনি সঙ্কটাপন্ন অবস্থায় রয়েছেন। দেশে চিকিৎসার পাশাপাশি বিদেশী চিকিৎসার প্রয়োজন থাকলেও তিনি বিদেশে চিকিৎসার জন্য যেতে পারছেন না। দেশনেত্রী খালেদা ন্যায় বিচার পাননি। এক দফা লড়াই বিজয়ের দ্বারপ্রান্তে এসে গেছে।

অবৈধ সরকার বাধ্য হয়ে পদত্যাগ করতে হবে। জনগণ আওয়ামী লীগ সরকারকে আর ক্ষমতায় দেখতে চাই না। সারা দেশের মানুষ আমাদের সাথে রয়েছে।

কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি শরিফুল আলম বলেন, জনগণের অধিকার ফিরিয়ে আনতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এক দফা দাবী আদায়ের লক্ষে আগামীকাল সকাল ৯টায় ভৈরব দুর্জয় মোড় বাসস্ট্যান্ড এলাকায় কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিএনপি নেতাকর্মীরা ভৈরব টু সিলেট রোড মার্চ সফল করতে ঐক্যবদ্ধ হবে।

এখন পর্যন্ত প্রশাসনিক কোন বাধার মুখে পড়েনি। তাই আশা করছেন রোড মার্চটি সফল হবে। এ সময় তিনি ভৈরব প্রশাসনসহ বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। যদি কোন কারণে প্রশাসন বা আওয়ামী লীগ দ্বারা প্রতিবন্ধকতা সৃষ্টি হয় তাহলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করবেন বলেও তিনি জানান।

এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা বিএনপি সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পৌর বিএনপি সভাপতি হাজী মো. শাহিন, সাধারণ সম্পাদক মজিবুর রহমান প্রমুখ।

এছাড়াও সংবাদ সম্মেলনে পৌর ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ