২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| সকাল ৬:৪৭| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, ভারতীয় নাগরিককে ধরে আনল এলাকাবাসী পাটগ্রামে আদম ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান নরসিংদীতে ছয় মাসে প্রশাসনে স্বচ্ছতা ও গতির মেলবন্ধন, ডিসির কার্যক্রমে জনমুখিতা বৃদ্ধি

লংগদুতে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা সম্পন্ন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ১৩, ২০২৩,
  • 357 Time View

লংগদু প্রতিনিধি:

রাঙামাটির লংগদুতে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২২-২৩ এর সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

বুধবার ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী লংগদু উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে সদরের লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে জাতীয় শিশু প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠানের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা শিক্ষা অফিসার এম.কে ইমাম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব উসমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহসান, একাডেমিক সুপারভাইজার শওকত আকবর, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহনেওয়াজ, মাইনীমুখ ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফেরদৌস আলম, গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার মাওলানা ফোরকান আহম্মদ, মাইনীমুখ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক রফিকুন্নেছা রোজি, লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবি রঞ্জন চাকমা, লংগদু সরকারি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক তৌহিদুল রেজা সহ বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

তিন ক্যাটাগড়িতে ২০২২-২৩ সালের শিক্ষা বিষয়ক ৬০টি, সাংস্কৃতিক বিষয়ক ২০১টি ও ক্রীড়া বিষয়ে ৩৬টি পুরস্কার প্রদান করা হয়েছে। প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ বিচারকের দায়িত্ব পালন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ