৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে রজব, ১৪৪৭ হিজরি| রাত ৮:৪৬| শীতকাল|
শিরোনাম:
শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে হাদিকে গুলি করা ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি বিজিবির

লংগদুতে দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, জুন ১৭, ২০২৩,
  • 392 Time View

লংগদু প্রতিনিধি:

রাঙামাটির লংগদুতে ‘সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৭ জুন) সকালে লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উপজেলো দুর্নীতি প্রতিরোধ কমিটি এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। এতে সহযোগিতা করেন দুর্নীতি দমন কমিশন, রাঙামাটি জেলা সমন্বিত কার্যালয়।

বিতর্ক প্রতিযোগিতার প্রথম রাউন্ডে চারটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণে মাইনীমুখ মডেল হাই স্কুল বনাম রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়- ‘অভাব নয়, কেবল সীমাহীন লোভেই আসল কারণ’ এবং করল্যাছড়ি আর.এস উচ্চ বিদ্যালয় বনাম লংগদু বালিকা উচ্চ বিদ্যালয় দুর্নীতিবিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মূখ্য’ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়।

শেষে রাবেতা মডেল উচ্চ বিদ্যালয় বনাম লংগদু বালিকা উচ্চ বিদ্যালয় যে কোন রাষ্ট্রের উন্নয়নের পথে দুর্নীতিই প্রধান অন্তরায়’ বিষয়ে ফাইনালে অংশ নিয়ে রাবেতা মডেল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং সাদিয়া আক্তার শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়।

লংগদু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা ফোরকান আহম্মদ এর সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শওকত আকবর এবং বিচারকের দায়িত্বে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহসান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহ নেওয়াজ ইসলাম এবং উপজেলা সমবায় কর্মকর্তা মিজানুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ