২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৭:০১| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

লাকসামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ দোকান পুড়ে ছাই

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুলাই ২১, ২০২৩,
  • 331 Time View

কুমিল্লা প্রতিনিধি:

লাকসাম পৌরশহরের প্রাণকেন্দ্র চৌদ্দগ্রাম রোডের হাইস্কুল মসজিদ সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ টি দোকান ও গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সালেহা ট্রেডার্সের পিছনে তাদের মালামালের গোডাউন থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন প্রত‍্যক্ষদর্শীরা।

ওই গোডাউন থেকে মুহূর্তের মধ‍্যে পাশ্ববর্তী দোকান ও গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। এতে ওই এলাকায় বসবাসকারীদের মধ‍্যে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে লাকসাম দৌলতগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে কুমিল্লা, চৌদ্দগ্রাম ও ইপিজেড ফায়ার সার্ভিস কর্মীরা দীর্ঘ আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো সঠিকভাবে জানা যায়নি।

তবে ব‍্যবসায়ীদের দাবী অগ্নিকাণ্ডে তাদের কমপক্ষে দশ কোটি টাকার ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে আসেন লাকসাম পৌর মেয়র অধ‍্যাপক মো. আবুল খায়ের, ইউএনও মাহফুজা মতিন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সুমিত সাহা, সহকারী কমিশনার (ভূমি) ফারহানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, লাকসাম থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মাহফুজ, ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীমসহ পৌরসভার সকল কাউন্সিলর।

সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে অগ্রণী ভূমিকা পালন করেন।

উল্লেখ‍্য, এর আগেও লাকসামে একাধিকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। লাকসামে বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় অনেকটাই নিঃস্ব হয়ে পড়েছে ব‍্যবসায়ীরা।

 

আরিফুর রহমান স্বপন
কুমিল্লা প্রতিনিধি
01712409729

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ