৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি| সকাল ৬:০৪| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

লাকসামে শিশু বিবাহ বন্ধে যুবদের মে মোমেন্ট উদযাপিত

Reporter Name
  • Update Time : সোমবার, মে ৮, ২০২৩,
  • 684 Time View

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:

ছড়িয়ে দিই তারুণ্যের কন্ঠস্বর শিরোনামে কুমিল্লার লাকসামে শিশু বিবাহ বন্ধে যুবদের নেতৃত্বে মতবিনিময় সভা ও মে মোমেন্ট উদযাপিত হয়েছে।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ লাকসাম এপির সহযোগিতায় সোমবার দুপুরে লাকসাম উপজেলা পরিষদ মিলনায়তনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা মতিন। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ লাকসাম এপি ম্যানেজার শ্যামল ফ্রান্সিস রোজারিও’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা উপন্যাস দাশ, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রসাদ কুমার ভাউয়াল, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ শাহিনুর ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মানসী পাল।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ লাকসাম এপির প্রোগ্রাম অফিসার মানিক লাল সরকার, অশেষ রেমা, লাকী গোমেজ, ফাইন্যান্স অফিসার প্রমিটসন রিছিল, স্পন্সরশীপ এন্ড সিস্টেম সাপোর্ট অফিসার লীজা হালদার।

এছাড়াও রেনেসাঁ ওয়েলফেয়ার ও ভার্ক এনজিও প্রতিনিধি, গ্রাম উন্নয়ন কমিটির (ভিডিসি) সদস্যগন উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় উপজেলার মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়ন, কান্দিরপাড় মডেল ইউনিয়ন, বাকই দক্ষিণ ইউনিয়ন ও লাকসাম পৌরসভার যুব ফোরামের সদস্যরা অংশগ্রহণ করেন এবং শিশু বিবাহ বন্ধে তাদের নেতৃত্বের কথা তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ