২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি| বিকাল ৩:২৩| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

লালমনিরহাটে অটোরিকশার সিটের ভেতর থেকে ফেন্সিডিল উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, মে ১৩, ২০২৩,
  • 402 Time View

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের আদিতমারী থানার বিশেষ অভিযানে
ব্যাটারি চালিত অটোরিকশার সিটের ভেতর থেকে ১৯০ বোতল ফেন্সিডিলসহ চালক সহির আলীকে (৪৫) আটক করেছে আদিতমারী থানা পুলিশ।

শনিবার (১৩ মে) বিকেলে উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ি শিয়ালখোয়া রোডে নামুড়ি বাজার থেকে তাকে আটক করা হয়।

আটক চালক সহির আলী কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর এলাকার সাকেত আলীর ছেলে।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, উপজেলার নামুড়ি শিয়ালখোয়া বাইপাস সড়কে ভারতীয় সীমান্ত থেকে মাদক আসছে এমন একটি গোপন খবরে নামুড়ি বাজারে ট্রাফিক পুলিশ নিয়ে চেকপোষ্ট বসায় থানা পুলিশ। এ সময় ভারতীয় সীমান্ত ঘেঁসা চন্দ্রপুর থেকে আসা সহির আলীর অটোরিকশাটি আটক করে গাড়ির সিট বক্স তল্লাশি চালিয়ে ১৯০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। অটোরিকশায় থাকা একজন যাত্রী পালিয়ে গেলেও চালক সহির আলীকে আটক করে পুলিশ।

এ ঘটনায় আটক চালক সহির আলী ও পলাতক যাত্রীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ