২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি| রাত ৪:৪৫| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

লালমনিরহাটে বাবা মাকে খুঁজছে প্রতিবন্ধি শিশু সোহেল

Reporter Name
  • Update Time : বুধবার, মে ২৪, ২০২৩,
  • 388 Time View

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের আদিতমারী রেলওয়ে স্টেশনে পাওয়া প্রতিবন্ধি শিশু সোহেল পরিবারের কাছে ফিরতে চায়।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, আদিতমারী রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে মঙ্গরবার (২৩ মে) রাতে কান্না করছিল প্রতিবন্ধি শিশু সোহেল। স্থানীয়রা অনেক চেষ্টা করেও তার পরিচয় সনাক্ত করতে না পেয়ে আদিতমারী থানায় খবর দেয়। পুলিশ তাকে থানা হেফাজতে শিশু বান্ধব অফিসারের নিবিড় পরিচর্যায় রাখে।

অনেক চেষ্টার পরে পুলিশকে দেয়া তথ্যে প্রতিবন্ধি শিশুটি নিজের নাম সোহেল (১০), বাবার নাম আব্দুর রাজ্জাক ও মায়ের নাম কাজলী জানালেও ঠিকানা বলতে পারে নি। শিশু সোহেলকে তার পরিবারের কাছে পৌছে দিতে সকলের সহায়তা চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সেফবুকের সন্ধান চেয়ে স্ট্যাটাস দেয় থানা পুলিশ।

শিশু সোহেলকে কেউ চিনলে বা তার পরিবারের ঠিকানা জানা থাকলে আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোজাম্মেল হকের সাথে ০১৩২০১৩৪৩৯৭ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ