২৫শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| ৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে রজব, ১৪৪৭ হিজরি| রাত ১১:০৮| শীতকাল|
শিরোনাম:
শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে হাদিকে গুলি করা ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি বিজিবির

লালমনিরহাট থানা পুলিশের পৃথক অভিযানে মাদকসহ আটক-৩

Reporter Name
  • Update Time : শুক্রবার, মার্চ ২৯, ২০২৪,
  • 158 Time View

ইসমাইল আশরাফ, লালমনিরহাট:

লালমনিরহাট থানা পুলিশের পৃথক অভিযানে ০৩ কেজি ৬০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ ০২ জন ও অপর এক অভিযানে ৪০ পিচ মাদকদ্রব্য (ট্যাপেন্টাডল) ট্যাবলেটসহ ০১জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

পুলিশ জানায়, লালমনিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওমর ফারুকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আনিছুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপাড়া সেতুর উত্তর পার্শ্বে টোলঘরের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে তিন কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ মোঃ ফজর আলী (২৪) ও ইসমাইল হেসেনকে (২৫) আটক করা হয়।

আটককৃত ফজর আলী লালমনিরহাট সদর উপজেলার দক্ষিণ শিবেরকুটি গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। ইসমাইল হোসেন একই উপজেলার ছাট কুলাঘাট গ্রামের রেজাউল করিমের ছেলে।

অপর অভিযানে উপ পরিদর্শক (এসআই) মোঃ তুহিন মিয়া লালমনিরহাট পৌরসভাধীন জুম্মাপাড়া এলাকা হতে ৪০ পিচ মাদকদ্রব্য (ট্যাপেন্টাডল) ট্যাবলেটসহ মোঃ রাশেদুল ইসলাম রাকিবকে (২৬) আটক করা হয়েছে। সে লালমনিরহাট পৌর এলাকার জুম্মাপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে।

আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওমর ফারুক বলেন, আমরা মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছি। অপরাধী যতই শক্তিশালী হোক না কেন, আমাদের চোখ ফাঁকি দেয়া দুরূহ। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি লালমনিরহাটকে মাদকমুক্ত রাখতে। আমাদের এই অভিযান চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ