২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি| দুপুর ১২:০৯| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

শিক্ষকতা মানে শুধু গতবাধা ক্লাস নেওয়া নয় : নোবিপ্রবি উপাচার্য

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ৩১, ২০২৩,
  • 146 Time View

মোঃ মিলন হুসাইন, নোবিপ্রবি প্রতিনিধি:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষকবৃন্দদের নিয়ে দিনব্যাপী Developing Proper Assessment System for the Students’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৩১ অক্টোবর ২০২৩) নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম।

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. ফিরোজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. এস. এম. মাহবুবুর রহমান ও শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. বিপ্লব মল্লিক। কর্মশালায় ‘কী নোট স্পীকার’ হিসেবে ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ফিরোজ আহমেদ।

নোবিপ্রবি আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক মোঃ মুহাইমিনুল ইসলাম সেলিমের সঞ্চালনায় এতে আলোচক হিসেবে ছিলেন নোবিপ্রবি আইকিউএসি পরিচালক ও মাইক্রোবায়োলজী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, শিক্ষা প্রশাসন বিভাগের চেয়ারম্যান জি. এম. রাকিবুল ইসলাম ও শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক নওরীন ইয়াসমিন। কর্মশালায় নোবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম বলেন, ‘আজকের এই কর্মশালায় সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা চাই আপনারা এই কর্মশালার সেশনগুলো মনোযোগ সহকারে গ্রহণ করুন এবং পেশাগত দক্ষতা বৃদ্ধি করুন। শিক্ষকতা মানেই শুধু গতবাধা ক্লাস নেওয়া নয়। বছরের পর বছর ধরে একই পড়া না পড়িয়ে ভিন্নতা আনুন, আপডেট তথ্য দিয়ে পড়ান। একই প্রশ্ন নানাভাবে করা যায়। তাই মানসম্মত প্রশ্নপত্র প্রণয়ন করুন। আজকের এই কর্মশালার সফলতা কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, ‘আপনি যদি খুব ভালো লেখাপড়া না করেন, তাহলে আপনি ভালো শিক্ষক হতে পারবেন না। নোবিপ্রবিতে একাডেমিক ক্ষেত্রে যে অভূতপূর্ব উন্নতি হয়েছে তা আরো বেশী বেগবান হবে যদি আউটকাম বেজড এডুকেশন (OBE) পদ্ধতির বাস্তবায়ন হয়। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ