২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| সকাল ৬:৪০| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল রাণীশংকৈলে পিআইওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন ভৈরবে বৈধ রশিদ ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ

শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ জানালেন এনটিআরসিএ চেয়ারম্যান

Reporter Name
  • Update Time : রবিবার, ফেব্রুয়ারি ১১, ২০২৪,
  • 133 Time View

সময় খবর ডেস্ক:
শিক্ষক নিবন্ধনের বিধিমালায় নিবন্ধন সনদের মেয়াদ তিন বছর উল্লেখ রয়েছে। নিবন্ধন সনদের মেয়াদের বিষয়ে আপিল বিভাগের একটি রায়ও রয়েছে। আমাদের আদালতের নির্দেশনার বাইরে যাওয়ার সুযোগ নেই।

গত মঙ্গলবার আলাপকালে এ সব কথা বলেন বেসরকার শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান সাইফুল্লাহিল আজম।

এনটিআরসিএ’র চেয়ারম্যান জানান, আমরা খুব দ্রুত ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে চাই। এর আগে আমাদের একটি সভা হবে। সেই সভায় নিবন্ধন সনদের মেয়াদ নিয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন আপিল বিভাগের রায়ের প্রতি সম্মান রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশিকা পর্যায়ে শিক্ষক নিয়োগের যোগ্যতা অর্জন করতে হয় নিবন্ধন পরীক্ষার মাধ্যমে। নিবন্ধনের বিধিমালা অনুযায়ী, প্রার্থীর চূড়ান্ত ফল প্রকাশের পর থেকে সনদের মেয়াদ হবে তিন বছর।

তবে গণবিজ্ঞপ্তি প্রকাশে বিলম্ব হওয়ায় সনদের মেয়াদ ৩৫ বছর পর্যন্ত ধরত এনটিআরসিএ। সেই নিয়মের পরিবর্তন আনতে যাচ্ছে সংস্থাটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ