৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে রজব, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৬:৪৯| শীতকাল|
শিরোনাম:
শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে হাদিকে গুলি করা ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি বিজিবির

শিবপুরে এক পরিবারের ৬ জনকে অজ্ঞান করে অভিনব কায়দায় চুরি

Reporter Name
  • Update Time : রবিবার, জুন ১১, ২০২৩,
  • 371 Time View

শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুর পৌরসভার ৫নং ওয়ার্ড নগর এলাকায় এক পরিবারেরর ছয়সদস্যকে খাবারের সঙ্গে চেতনানাশক স্প্রে করে নগদ টাকা, ৮টি মোবাইল ও স্বর্ণের একটি আংটিসহ প্রায় দেড় লক্ষ টাকার মালামাল অভিনব কায়দায় চুরি নিয়েছে দুর্বৃত্তরা।

গতকাল শনিবার দিবাগত রাতে ওই এলাকার আব্দুল রশিদ ঠিকাদরের তিন তলা বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা খাবারের মধ্যে চেতনা নাশক ওষুধ স্প্রে করে। পরে ওই খাবার খেয়ে পরিবারের রিনা বেগম (৬০), সুলেখা (৩৫), মাবিয়া (২৮), সাফুরা (২০) ফাহিমা (১৫) ও সেফা (১৪) অজ্ঞান হয়ে পড়েন। এক জনের অবস্থা গুরুত্ব হওয়ায় নরসিংদী সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। সুলেখার স্বামী আবু তালহা মালয়েশিয়া প্রবাসী।

এরপর গভীর রাতে বারান্দার গ্রীল কেটে বাসায় ঢুকে নগদ টাকা, ৮টি মোবাইল ও স্বর্ণের একটি আংটিসহ প্রায় দেড় লক্ষ টাকার মালামাল অভিনব কায়দায় চুরি নিয়েছে দুর্বৃত্তরা।

গ্রামের বাড়ী থেকে খবর পেয়ে সকাল ১১দিকে পরিবারের অন্য স্বজন ও প্রতিবেশিরা অজ্ঞান অবস্থায় ৫ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপর একজনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, এ ব্যপারে কেউ জানায়নি। বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ