৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি| বিকাল ৪:৫৩| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

শিবপুরে ওজনে কম দেওয়ায় পেট্রল পাম্প মালিকের জরিমানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ৮, ২০২৩,
  • 297 Time View

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর শিবপুরে পেট্রল, অকটেন ও ডিজেল পরিমাপে কম দেওয়ায় এফ মাস্টার ফিলিং স্টেশনের মালিক জাকির হোসেন কে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (৮ আগস্ট) সকালে উপজেলার সোনাকুড়া সিএন্ডবি বাসট্যান্ড এলাকায় এফ মাস্টার ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, ওই পাম্প থেকে বৈলাব গ্রামের কৃষক আব্দুল গফুর ও চান্দেরটেক গ্রামের কৃষক রেনু মিয়া ট্রাক্টর চালানোর জন্য ডিজেল তেল ক্রয় করেন। এসময় ওজনে কম হয়েছে সন্দেহ হলে পাশে এক দোকানে নিয়ে মাপ দিলে ৭০০ গ্রাম তেল কম দেখা যায়।

এসময় স্থানীয় লোকজন মুঠোফোনে শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেন। ইউএনও’র নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান রাসেল ঘটনাস্থলে আসেন। পরে অভিযোগের সত্যতা পেয়ে পাম্প মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেন। তাছাড়া ভবিষ্যতে এ ধরনের কাজ না করার নির্দেশ দেন।

এ সময় শিবপুর মডেল থানার উপপরিদর্শক সাখাওয়াতসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ