২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| রাত ২:০৯| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, ভারতীয় নাগরিককে ধরে আনল এলাকাবাসী পাটগ্রামে আদম ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান নরসিংদীতে ছয় মাসে প্রশাসনে স্বচ্ছতা ও গতির মেলবন্ধন, ডিসির কার্যক্রমে জনমুখিতা বৃদ্ধি

শিবপুরে কমিউনিটি ক্লিনিকের সরকারি গাছ বিক্রি করলেন যুবদল নেতা

Reporter Name
  • Update Time : শনিবার, মে ২০, ২০২৩,
  • 422 Time View

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিকের সরকারি গাছ বিক্রি করলেন প্রভাবশালী ইউনিয়ন যুবদল নেতা। উপজেলার মাছিমপুর ইউনিয়নের খড়িয়া গ্রামের কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিকের সরকারি জমি থেকে মাছিমপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সাদিকুর রহমান মুকুল একটি বিশাল আকৃতির রেন্ট্রি করই গাছ জোরপূর্বক বিক্রি করে টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মুকুল খড়িয়া গ্রামের মৃত মজিদ পন্ডিতের ছেলে।

সরেজমিন গিয়ে দেখা যায়, ২০ মে শনিবার সরকারি বন্ধ থাকায় প্রশাসনকে ফাঁকি দিয়ে প্রতিষ্ঠানের কাউকে কিছু না জানিয়ে তড়িঘড়ি করে গাছ ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছেন মুকুল।

এ ব্যাপারে মুকুলের কাছে জানতে চাইলে তিনি জানান, আমি সরকারি গাছ বিক্রি করিনি। এই জমি আমার মা দান করেছিলেন। সেখানের গাছ আমি বিক্রি করেছি। আর ক্লিনিকের জায়গা এখানে না অন্য স্থানে।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফারহানা আবেদীন জানান, খড়িয়া গ্রামের কমিউনিটি ক্লিনিকের সরকারি গাছ অবৈধভাবে কেটে বিক্রি করায় মুকুলের বিরুদ্ধে যাথযথ ব্যবস্থা নেয়া হবে। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

এ বিষয়ে শিবপুর সহকারী কমিশনার ভূমি শরীফ মোহাম্মদ হেলাল উদ্দিন কে সরকারি গাছ বিক্রি ও কাটার বিষয়ে জানানো হলে তিনি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কে তাৎক্ষণিক ওই এলাকায় পাঠিয়ে গাছ কাটা বন্ধ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ