২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি| রাত ৮:১১| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

শিবপুরে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ২২, ২০২৩,
  • 288 Time View

শিবপুর প্রতিনিধি:

নরসিংদীর শিবপুরে নিজ বাড়িতে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ফুলু মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। আজ মঙ্গলবার (২২ আগস্ট) বিকেল সাড়ে পাঁচ টার দিকে উপজেলার মাছিমপুর ইউনিয়নের চন্ডীবর্দী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফুলু মিয়া ওই গ্রামের আলাউদ্দিনের ছেলে।

দুলালপুর ইউপি সদস্য তাইবুল ইসলাম জানান, ফুলু মিয়ার ছেলে বাকপ্রতিবন্ধী মহসিন তার পিতাকে নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তার কান্নাকাটি শুনে আশেপাশের লোকজন এসে মৃত অবস্থায় পায়। বিষয়টি আমাকে জানালে আমি চেয়ারম্যান মাহফুজুল হক শামীম মোল্লাকে জানাই।

শিবপুর মডেল থানার উপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ