২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি| ভোর ৫:০৭| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

শিবপুরে চৈতন্যা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান ক্লাব উদ্বোধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ১০, ২০২৩,
  • 239 Time View

মোমেন খান, শিবপুর:

‘আমি হব বিজ্ঞানী’ স্লোগান নিয়ে নরসিংদীর শিবপুরে চৈতন্যা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান ক্লাব “অনুসন্ধান” এর শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠান ও প্রদর্শনীর আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বিজ্ঞান ক্লাবের শুভ উদ্বোধন করে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ঢাকা বিভাগের নির্বাহী প্রকৌশলী বশির আহমেদ।

সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম। সহকারী শিক্ষক সুব্রত বণিক এর সার্বিক পরিচালনায় বিদ্যালয়ের অন্যান্য সহকারী শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিতি ছিলেন।

উদ্বোধন অনুষ্ঠানে বিজ্ঞান ক্লাবের ৭৫ জন সদস্য বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প এবং দেয়াল পত্রিকা প্রদর্শন করেন। যেখানে কম্পিউটার প্রযুক্তি, রসায়ন, পদার্থ, বিশুদ্ধ পানি, পরিবেশ দূষণ, ইন্টারনেট ব্যবহার, বিদ্যুৎ উৎপাদন, জ্যোতির্বিদ্যা এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ধারণাসহ বিভিন্ন বিষয় তুলে ধরার চেষ্টা করেছে ক্ষুদে বিজ্ঞানীরা।

উদ্ভাবনী এসব প্রকল্প পরিদর্শন করে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার বশির আহমেদ বলেন, বর্তমান যুগ হচ্ছে বিজ্ঞানের। বিজ্ঞান দ্বারাই বিশ্ব ভূখণ্ড জয় করা সম্ভব। তাই সব বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় আরও উদ্যোমী হতে হবে। সরকার বিজ্ঞান শিক্ষার জন্য প্রতিটি স্কুলে ল্যাবসহ প্রয়োজনীয় সব সরঞ্জাম সরবরাহ করেছে। চৈতন্যা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছেলে-মেয়েরা বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে বহুদূর এগিয়ে যাবে বলেও প্রত্যাশা করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ