২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি| ভোর ৫:০৯| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

শিবপুরে মাটির ঘর ভেঙে তিনজন আহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ১০, ২০২৩,
  • 285 Time View

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর মধ্যপাড়া গ্রামে মৃত মজেদ আলীর ছেলে সামসুউদ্দিনের পরিত্যক্ত মাটির ঘর ভেঙে স্বামী-স্ত্রী ও এক শিশু আহত হয়েছে।

এ ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পায়েছে এই তিনটি প্রাণ। বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল সাড়ে পাঁচ দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- সাদেক মিয়া(৩০), তার স্ত্রী শামীমা (২৪) এবং তাদের একমাত্র মেয়ে সামীরা (৪)।

আহতের মা রোকিয়া জানান, আমার প্রতিবেশী শামসুদ্দিনের মাটির ঘরটির দীর্ঘ ১৫ বছর যাবত পরিত্যক্ত। এই মাটির ঘরটি ভেঙ্গে ফেলার জন্য বারবার জানানোর পরও তিনি আমাদের কথা শুনেনি। কয়েক দিন ধরে টানা বৃষ্টিতে ঘরের দেয়াল ভিজে যায়।

আজ সকালে ঘুমন্ত অবস্থায় মাটির দেয়াল ভেঙে পরে আমাদের টিনের ঘরে। এ সময় ঘরে থাকা আমার ছেলে, ছেলের বউ ও নাতনি আহত হয়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পায়। বিকট শব্দ শুনে এলাকাবাসী ছুটে এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে।

এতে আমাদের টিনের ঘর ও ঘরে থাকা একটি মোটরসাইকেল সহ সকল আসবাবপত্র ভেঙ্গে চুরমার হয়ে গেছে। আমাদের অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, পরিমান আমি বলতে পারবনা।

স্থানীয়রা জানান, আমরা তাদেরকে বারবার বলেছি মাটির ঘরটা ভেঙে ফেলার জন্য কিন্তু শামসুদ্দিন উনি প্রভাবশালী পরিবার হওয়ায় আমাদের কারোর কথা রাখননি। উনি যদি আগেই ঘরটি সরিয়ে ফেলতো তাহলে আজকে দুর্ঘটনা ঘটতো না। অল্পের জন্য তিনটি প্রাণ রক্ষা পেয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ