২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি| দুপুর ১২:৫৩| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

শিবপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা আটক

Reporter Name
  • Update Time : রবিবার, জুলাই ২৩, ২০২৩,
  • 377 Time View

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর শিবপুরে নিজ তরুণী মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা খোকন মিয়া (৫০) কে আটক করছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার ধানুয়া কাজীবাড়ী এলাকা থেকে অভিযুক্তকে আটক করা হয়।

ভুক্তভোগীর মা নার্গিস বেগম বাদী হয়ে নিজ স্বামীকে আসামি করে শিবপুর মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। অভিযুক্ত খোকন মিয়া উপজেলার পুটিয়া ইউনিয়রে তেলিয়া গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে।

মামলার অভিযোগে জানা যায়, খোকনের দ্বিতীয় সংসারের মেয়ে তরুণীর সাথে একমাস পূর্বে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে মাকে না বলার জন্য মেয়েকে বিভিন্নভাবে ভয়তীতি দেখায়। তখন ভয়ে কাউকে কিছু বলেনি।

গত ২০ জুলাই রাত অনুমান ৯ ঘটিকার সময় ভিকটিম খাওয়া দাওয়া করে খাটে ঘুমিয়ে ছিল। এসময় স্বামী-স্ত্রী মাটিতে বিছানা করে ঘুমিয়ে ছিলেন। কিন্তু লম্পট পূর্বের ন্যায় খাটে উঠে মেয়ের মুখ চেপে ধরে ধষর্ণ করার চেষ্টা করলে মেয়ের ডাক চিৎকারে ঘুম ভাঙ্গলে খোকন পালিয়ে যায়।

পরে ভিকটিম তার মাকে আগের ধর্ষণের ঘটনাসহ ঘটনার বিবরণ জানালে ভিকটিমের মা বাদী হয়ে থানায় অভিযোগ দিলে অভিযুক্তকে আটক করা হয়েছে।

এ বিষয়ে জানতে থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ তালুকদারকে ফোনে পাওয়া য়ায়নি। মামলার তদন্ত কর্মকর্তা থানার উপ-পরিদর্শক হুমায়ুন জানান, ভিকটিমের মা বাদী হয়ে অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত খোকন মিয়া আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ