২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি| রাত ১১:১৭| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

শিবপুরে শিশু ধর্ষণের আসামী গ্রেপ্তারের দাবীতে মহাসড়ক অবরোধ

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ২৬, ২০২৩,
  • 290 Time View

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর শিবপুরে শিশু ধর্ষণের আসামী রিফাত মোল্লাকে গ্রেপ্তারের দাবীতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

আজ শনিবার দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের ইটাখোলা গোলচত্বর অবরোধ করে রাখা কয়েকশ বিক্ষুদ্ধ জনতা। এসময় মহাসড়কের দুইপাশে যানযট দেখা দেয়। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা।

পরে শিবপুর মডেল থানা ও হাইওয়ে পুলিশ এসে দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে আগামী ২৪ ঘন্টার মধ্যে আসামী রিফাত মোল্লাকে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।

উল্লেখ্য গত ২৩ আগস্ট বুধবার বিকাল পাঁচটার দিকে শিশুটিকে একা পেয়ে বিস্কুট কিনে দেওয়ার কথা বলে ঘরের ভিতরে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করে রিফাত। এ সময় শিশুটি কান্নাকাটি শুনে শিশুর নানী ও মামী ডাকাডাকি করলে দরজা খুলতে বললে রিফাত মোল্লা দরজা খুলে দৌড়ে পালিয়ে যায়।

পরে আশপাশের লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে প্রথমে জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে থেকে নরসিংদী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে ওই শিশু সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় বুধবার রাতেই শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে রিফাতকে আসামি করে থানায় মামলা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ