২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি| বিকাল ৪:২৬| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

শিবিরের রাজনীতির সাথে জড়িত থাকার অভিযোগে চারজন কারাগারে

Reporter Name
  • Update Time : শুক্রবার, অক্টোবর ২০, ২০২৩,
  • 271 Time View

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে নাশকতামূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জামায়াত ইসলামী ও তার ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চার নেতা-কর্মীকে জেলে পাঠানো হয়েছে।

আজ শুক্রবার দুপুরে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতের মাধ্যমে তাদেরকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকালে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কাশেম ভূইয়া নিশ্চিত করেছেন।

পুলিশ বলছে তারা জামাত-শিবিরের রাজনীতির সাথে জড়িত। পাশাপাশি শহরে বিভিন্ন নাশকতামূলক কর্মকান্ড পরিচালনা করে থাকে।

গ্রেফতারকৃতরা হলেন রায়পুরা উপজেলার হাইরমারার আব্দুল ওয়াহিদ মিয়ার ছেলে মিজানুর রহমান (৩৮), মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নের কালিয়াকুড়ি গ্রামের অলিউল্লাহর ছেলে মুশতাক আহমেদ (২৫), সদর উপজেলার আলোকবালীর হক সাবের ছেলে মিনহাজ (১৭) ও একই এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে মৃদুল হাসান সানি (১৯)।

এদের মধ্যে মিজানুর ব্যতিত বাকিরা নরসিংদী সরকারী কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ