২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শাবান, ১৪৪৭ হিজরি| সকাল ৭:৪০| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

শিল্পমন্ত্রীর আসনে স্বতন্ত্র প্রার্থী আসলাম সানী

Reporter Name
  • Update Time : বুধবার, নভেম্বর ২৯, ২০২৩,
  • 239 Time View

বেলাব (নরসিংদী) প্রতিনিধি:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ (বেলাব- মনোহরদী)সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষনা দিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য,বিজিএমইএ সাবেক সহ-সভাপতি ও ক্রোনী গ্রুপের চেয়ারম্যান এ এইচ আসলাম সানী।

গতকাল ২৮ নভেম্বর রাতে বেলাব উপজেলার চর উজিলাব নিজ বাড়িতে নেতা কর্মীদের সামনে নির্বাচন করার ঘোষনা দেন। এ সময় তার সাথে ক্রোনী গ্রুপের পরিচালক এ এইচ আসলাম সানীর সহধর্মিণী নীলা হোসনে আরাও উপস্থিত ছিলেন।

এ এইচ আসলাম সানী নেতা কর্মীদের উদ্দেশ্য বলেন,আমরা আওয়ামীলীগের বিপক্ষে নয়। আছি এবং থাকবো।নেত্রীর নির্দেশে আমি স্বতন্ত্র প্রার্থী হচ্ছি।আমার টাকা পয়সা আরাম আয়েশের প্রয়োজন নাই। আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছে। আপনাদের ভালোবাসা নিয়ে বাঁচতে চাই।আপনাদের অধিকার ফিরিয়ে দিতে এবং মানুষের ভাগ্য পরিবর্তন করতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবো। আপনারা পাশে থাকলে নিশ্চিত জয় লাভ করবো ইনশাআল্লাহ।

চর উজিলাব ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন বুলবুলের উপস্থাপনায় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ভাস্কর অলি মাহমুদসহ বেলাব-মনোহরদী থেকে আগত আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের সহস্রাতিক নেতা কর্মী।

নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের একনেতা বলেন,যদি সুষ্ঠ নির্বাচন হয় তাহলে নৌকার হালে পানি থাকবে না।সাধারন ভোটাররা মনে করেন দলীয় হেভিওয়েট তিন প্রার্থী এ আসনে নির্বাচন করলে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী চ্যালেঞ্জের মুখে পড়বে।নৌকার বিজয় এতটা সহজ হবেনা।

অপর দিকে মনোহরদী উপজেলা চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম খাঁন বীরু উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (বেলাব-মনোহরদী) সংসদীয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষনা দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ