২৪শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| ৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে রজব, ১৪৪৭ হিজরি| বিকাল ৪:১৫| শীতকাল|
শিরোনাম:
শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে হাদিকে গুলি করা ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি বিজিবির

শ্রীমঙ্গলে ইয়াবাসহ আটক-২

Reporter Name
  • Update Time : শুক্রবার, মে ২৬, ২০২৩,
  • 365 Time View

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক কারবারি আটক হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) শ্রীমঙ্গল থানাধীন ভানুগাছ রোড থেকে দুজনকে আটক করা হয়।

আটককৃত দুজন হলেন, জয়ধন মিয়া শান্ত (৩০) এবং ২। হান্নান মিয়া (৩৪)।

বৃহস্পতিবার রাতে এসআই অলক বিহারী গুন এবং এসআই রাকিবুল হাছানসহ থানার একটি টিম শ্রীমঙ্গলের ভানুগাছ রোডের সাদ্দামের চায়ের দোকানের সামনে চেকপোস্ট পরিচালনা করে।

রাত ১১.৫০ ঘটিকার সময় কমলগঞ্জ থেকে আসা একটি সিএনজি অটোরিকশার গতিরোধ করে তল্লাশি করা হয়। এসময় গাড়ির পেছনের সিটে বসা জয়ধন মিয়া শান্তর প্যান্টের পকেট থেকে বাদামি রংয়ের স্কচটেপ দিয়ে দিয়ে মোড়ানো ছয়টি নীল রঙের পলিথিনের প্যাক থেকে ১২০০ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লক্ষ ৬০ হাজার টাকা। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়।

আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা কমলগঞ্জ থানাধীন ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে এবং সেগুলো বিক্রির জন্য শ্রীমঙ্গল নিয়ে আসছিল।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, ‘আটককৃত দুজন দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। জয়ধন মিয়া শান্তর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া মহোদয়ের নির্দেশনা মোতাবেক জেলাকে মাদকমুক্ত করতে শ্রীমঙ্গল থানার মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ