৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে রজব, ১৪৪৭ হিজরি| সকাল ৬:৫৭| শীতকাল|
শিরোনাম:
শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে হাদিকে গুলি করা ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি বিজিবির

শ্রীমঙ্গলে পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১

Reporter Name
  • Update Time : রবিবার, মে ১৪, ২০২৩,
  • 354 Time View

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:

শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে এক কেজি গাঁজাসহ মোহন রবিদাস (৫৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শনিবার(১৩ মে) রাতে শ্রীমঙ্গল থানাধীন ৮ নং কালীঘাট ইউনিয়ন সোনাছড়া চা বাগান এলাকা থেকে মোহন রবিদাসকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত অনুমান ০৮.০০ ঘটিকার সময় শ্রীমঙ্গল থানার এসআই মিয়া নাসির উদ্দিন আহম্মেদ সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় শ্রীমঙ্গল থানাধীন ৮ নং কালীঘাট ইউনিয়ন সোনাছড়া চা বাগানের ১নং লাইনের আটককৃত আসামির বসতবাড়িতে অভিযান পরিচালনা করে।

এসময় আটককৃত ব্যক্তির বসতঘরে তল্লাশি করে তার ঘরের খাটের নিচ থেকে দুটি ব্যাগের ভেতর থেকে ৫০০ গ্রাম করে, মোট ১ কেজি গাঁজা জব্দ করা হয়।

আটককৃত মোহন রবিদাস সোনা ছাড়া চা বাগানের বিশ্বনাথ রবিদাসের ছেলে।

এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ১৯(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ