৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে রজব, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৭:১৪| শীতকাল|
শিরোনাম:
শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে হাদিকে গুলি করা ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি বিজিবির

সংরক্ষিত বনে মধু সংগ্রহ; হামলায় আহত ১

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মে ৩০, ২০২৩,
  • 347 Time View

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় সংরক্ষিত বনে অ‌বৈধভা‌বে মধু সংগ্রহ নিয়ে প্রতিপক্ষের হামলায় সবুজ (৩৬) নামে এক যুবক আহত হয়েছে। সোমবার উপজেলার মৌডুবী ইউনিয়নের বাধঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, সোমবার মৌডুবী ইউনিয়নের ১১ নং গ্রামের আব্দুর রব ও সবুজ আকন বাধঘাট এলাকার মৌডুবী ফরেষ্ট ক্যাম্পের আওতাধীন সংরক্ষিত বনে মধু সংগ্রহে যায়। সেখানে আগে থেকে অবস্থান নেয়া একই ইউনিয়নের ভূইয়াকান্দা এলাকার হাসেম পাটোয়ারীর ছেলে ইলিয়াছ পাটোয়ারীর লোকজন পিছন থেকে সবুজ আকনের উপর হামলা চালায়।

সবুজ আকন জানান, আমি বনের ভিতর দিয়ে একা হাটতেছিলাম এমন সময় পিছন থেকে এসে একজন আমাকে লাঠি দিয়ে মারধর শুরু করে। পরে ইলিয়াসের সাথে থাকা দুলাল আমাকে দা দিয়ে কোপ দিতে চাইলে আমি হাত দিয়ে বাধা দেয়ায় আমার হাতে কোপ লে‌গে হাত কেটে যায়।

পরে তারা ৮-১০ জন মি‌লে আমাকে মারধর করে জখম করে তাদের এলাকায় তু‌লে নিয়ে যায়। সেখান স্থানীয়রা আমাকে উদ্ধার করে।
এ বিষয়ে জানতে চাইলে ইলিয়াস পাটোয়ারী মারধরের কথা স্বীকার করে ব‌লেন, আমরা ফরেষ্টারের (বন কর্মকর্তা) কাছ থেকে মধু সংগ্রহের জন্য লিজ নিয়ে‌ছি। আর আমাদের লিজ নেওয়া বাগানে তারা বারবার মধুর বাসা ছ্যাকতে (মধু সংগ্রহে ) যাওয়ায় আমরা তাদের বাধা দেই।

আমাদের ভিতর একজন তাকে মারধর করে। বন কর্মকর্তার কাছ থেকে কিভাবে লিজ নেন এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আমরা যে পরিমাণ মধু পাই তার তিন ভাগের একভাগ ফরেষ্টারকে দেই। এজন্য ফরেষ্টার (বন কর্মকর্তা) আমাদের মধু সংগ্রহের জন্য লিজ দেন।

এ বিষয়ে মৌডুবী বন বিভাগ কার্যালয়ের বিট কর্মকর্তা সোহেব খানের কাছে জানতে চাইলে তিনি জানান, ‘কাউকে বন লিজ দেওয়া হয়নি। বনে মধু সংগ্রহ, কাঠ সংগ্রহ সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ অবধৈভাবে মধু ও কাঠ সংগ্রহ করে থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা রেঞ্জ অফিসার অমিতাভ বসু বলেন, অবৈধভাবে মধু সংগ্রহ করা আইনত দন্ডনীয়। বনবিভাগ থেকে এ ধরনের লিজ দেওয়া বন্ধ রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে সত্যতা সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ