২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি| রাত ১০:১৬| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

সংসদ নির্বাচন করতে পদত্যাগ করলেন মনোহরদী উপজেলা চেয়ারম্যানের বীরু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ২৮, ২০২৩,
  • 239 Time View

নিজস্ব প্রতিবেদক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করেছেন মনোহরদী উপজেলা পরিষদের পাঁচবারের নির্বাচিত চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম খান বীরু।
তিনি নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. বদিউল আলমের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব বরাবর তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

নরসিংদী জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলির সদস্য সাইফুল ইসলাম খান এর আগে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তবে দলীয় মনোনয়ন থেকে বাদ পড়েন তিনি।

নরসিংদী- ৪ আসনে এবারও মনোনয়ন পেয়েছেন বর্তমান শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তিনি দলীয় মনোনয়ন পেয়ে এই আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে আসছেন।

মো. সাইফুল ইসলাম খান বীরু বলেন, সংসদ সদস্য পদে নির্বাচন করার জন্য উপজেলা চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়িয়েছি। যেকোনো নির্বাচনে অংশগ্রহণ করতে হলে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী বর্তমান পদ ছাড়তে হয়। জনগণের দোয়া ও ভালোবাসা নিয়ে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছি।

তিনি আরও বলেন, মনোহরদী উপজেলা পরিষদের পাঁচবার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। উপজেলা চেয়ারম্যান পদে থেকে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করা যায় খুবই সীমিত। বরাদ্দও থাকে খুবই কম, সেটুকু দিয়ে আমি জনগণের চাহিদা পূরণ করতে পারছি না। সেজন্য এলাকার বৃহৎ উন্নয়নের জন্য জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ