২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শাবান, ১৪৪৭ হিজরি| সকাল ৭:০৩| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

সড়ক দুর্ঘটনায় নিহত এএসআইয়ের পরিবারের পাশে পুলিশ সুপার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জানুয়ারি ১৬, ২০২৪,
  • 221 Time View

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

সড়ক দুর্ঘটনায় নিহত নান্দাইল মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নূর আহম্মেদের পরিবার ও সন্তানদের পাশে দাঁড়িয়েছেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভূঞা। আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপারের উদ্যোগে ও জেলা পুলিশের সদস্যদের সহায়তায় নিহতের দুই সন্তান নুসরাত জাহান জিদনী ও মো. জুবায়ের আহম্মেদ বায়জীদের নামে ৭ লক্ষ টাকার এফডিআর হস্তান্তর করেন।

সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নূর আহম্মেদ গত ১৩ জানুয়ারি দুপুর ১২ টার দিকে উপজলার কানুরামপুর-ত্রিশাল সড়কের বাহাদুরনগর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান এবং পরিবার-পরিজন রেখে যান। এএসআই নূর আহম্মেদ নেত্রকোনা জেলার মদন উপজেলার কুলিয়াটি গ্রামের মো. হাফিজুর রহমানের পুত্র।

সে ২০০৪ সালের ১৭ ই জুন বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করে। সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে ১৯ বছর ০৬ মাস ২৬ দিন চাকুরি সম্পন্ন করেন।

এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ পুলিশ জেলা সুপার
মাছুম আহম্মেদ ভূঞা,অতিরিক্ত পুলিশ সুপার (গৌরিপুর সার্কেল) মো. সুমন মিয়া, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ