২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি| রাত ৩:০৭| বসন্তকাল|
শিরোনাম:
মনোহরদীতে ফসলি জমির মাটি কাটায় ভেকু ও ট্রলি জব্দ মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

সন্তানদের দেশের সম্পদে পরিণত করতে মায়ের ভূমিকা আসল- চসিক মেয়র শাহাদত

মো. হাসানুর জামান, চট্টগ্রাম:
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪,
  • 97 Time View

চট্টগ্রাম সিটি কর্পোরেশনে মেয়র ডাঃ শাহাদত হোসেন বলেছেন, প্রতিটি সন্তানকে দেশের সুনাগরিক সুশিক্ষিত করে গড়ে তুলে দেশের সম্পদে পরিণত করতে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হয় আমাদের মায়ের। মা হচ্ছে সন্তানে প্রথম এবং সবচেয়ে বড় শিক্ষিক।

আজ সকাল ১১টায় ২১ নাম্বার জামালখান ওয়ার্ডের পুরাতন বিমান অফিস সংলগ্ন চট্টগ্রাম আইডিয়াল মাদ্রাসার ২০২৪ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা এহসানুল হকের সভাপতিত্বে ও পরিচালক হাফেজ মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালখান ওয়ার্ড বিএনপির সভাপতি আবু মুহাম্মদ মহসিন চৌধুরী, সমাজসেবক ব্যবসায়ী মোঃ দিদারুল আলম, বিএনপির নেতা মোঃ হাসানুল করিম, ও আর নিজাম রোড জামে মসজিদের খতিব মাওলানা মুফতি ছলিত উল্লাহ হাবিবী, আসকার দিঘির পশ্চিম পাড় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি ফয়জুল্লাহ্, হাফেজ মাওলানা জয়নাল আবেদিন আল কাদেরী, হাফেজ মাওলানা ফরিদুল হক, সাংবাদিক মো. হাসানুর জামান বাবু প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ